ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মিরপুরে সাকিবভক্তদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্ট ডেস্ক:

সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে অবসর গ্রহণের সুযোগ দেওয়ার দাবি আন্দোলনে নেমেছেন তার ভক্তরা। রোববার (২০ অক্টোবর) লং মার্চ নিয়ে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হন সাকিবিয়ান নামে পরিচিত সাকিবভক্তরা। এ সময় তাদের ধাওয়া দেয় সাকিব বিরোধীরা।

বিসিবিতে হাজির হলে প্রথমে সাকিবভক্তদের বাধা দেন সেনাবাহিনীর সদস্যরা। রাস্তা আটকে সাকিবভক্তরা স্লোগান দিতে থাকেন মিরপুর না কানপুর? মিরপুর, মিরপুর। এছাড়া সাকিবকে তার বিদায়ী টেস্ট খেলতে না দিলে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করেন সাকিবভক্তরা।

এ সময় সাকিব বিরোধীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় সাকিবভক্তরা। পরে আবারও জড়ো হয়ে নিজেদের দাবির কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। বিসিবি সভাপতি ফারুখ আহমেদের পদত্যাগ দাবি করে আন্দোলনকারীদের মুখপাত্র বলেন, ‘যেহেতু তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে যথেষ্ট সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যখন অনুতপ্ত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, তারপরও তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা কোনো ব্যর্থ বোর্ড সভাপতি চাই না।’ সাকিবভক্ত ও সাকিব বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল। অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মিরপুরে সাকিবভক্তদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪