ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, তল্লাশিতে গ্রেফতার-২ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ১০ বছরেও বিচার হয়নি হেযবুত তওহীদের দুই সদস্য হত্যার, সংবাদ সম্মেলনে বিচার দাবি বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম চলমান যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও খুলেনি রহস্যের জট

ঝোপে রাখা বস্তায় মিললো থানা থেকে লুট হওয়া কার্তুজসহ দেশীয় অস্ত্র

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও চার রাউন্ড শর্টগানের কার্তুজসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আরো পড়ুন: নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে বড় ভাই খুন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কার্তুজগুলো জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া কার্তুজ।

আরো পড়ুন: আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম ও জয়নাল গ্রেফতার

ডিবি সূত্র আরো জানায়, অবৈধ অস্ত্র মজুতের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাশিপুর থেকে বেতুয়া বাজার সড়কের পাশে অস্ত্রগুলো একটি বৈদ্যুতিক খুঁটির পাশে ঝোপের মধ্যে বস্তায় লুকানো ছিলো। এরমধ্যে, দেশীয় তৈরি দুটি পাইপগান, একটি এলজি, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও চার রাউন্ড শর্টগানের কার্তুজ রয়েছে।

আরো পড়ুন: ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাচাইবাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া কার্তুজের অংশ হতে পারে। অস্ত্র ও কার্তুজের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।

আরো পড়ুন: নোয়াখালী-৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী ফখরুল

উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যত্থানের দিন নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় অগ্নিসংযোগ করে অস্ত্রাগার লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশসহ আটজন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঝোপে রাখা বস্তায় মিললো থানা থেকে লুট হওয়া কার্তুজসহ দেশীয় অস্ত্র

আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫