ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কবিরহাটে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে “সীরাত পাঠ প্রতিযোগিতার পরিক্ষা ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ জীবন ও কর্ম সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আমীর মাওলানা ইয়াসিন করিম এবং বসুরহাট পৌরসভার সেক্রেটারি মাওলানা এবিএম হেলাল উদ্দিন।

প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজনে সার্বিক পরিচালনায় ছিলেন কবিরহাট উপজেলা আমীর ফখরুল ইসলাম মিলন। এতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে নিয়োজিত ছিলেন, কবিরহাট উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সেক্রেটারি তোফাজ্জল হায়দার ভূঞা মিছবাহ। এ ছাড়া হল সুপারের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এনায়েত উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনেই রয়েছে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রাসুল (সা.)-এর শিক্ষা অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি ও সফলতা লাভ করা সম্ভব।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার ৬০৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬