ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১০৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহি। বুধবার তৌহিদা আক্তার জুহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রাহির স্ত্রী পেশায় চিকিৎসক।

বৃহস্পতিবার রাহির বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বোর্ডের উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

ফেসবুকে শফিউল আলম চৌধুরী নাদেল লিখেছেন, আবু জায়েদ চৌধুরী রাহি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সিলেটের গর্ব। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। করোনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, পারিবারিকভাবে গতকাল ৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। রাহির এই শুভক্ষণে।

২৬ বছর বয়সী পেসার রাহী বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ। এখন পর্যন্ত টাইগারদের হয়ে ৯টি টেস্ট খেলেছেন তিনি। এছাড়া তার ঝুলিতে আছে ২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাহি

আপডেট সময় : ১১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০