ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে প্রতারণা, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ১২২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের নামে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত, নিজাম উদ্দিন (৪৫) হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মাকছুদুর রহমান’র ছেলে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালের দিকে হাতিয়া নিউ মার্কেট সংলগ্ন হাজী মাইন উদ্দিন ম্যানশন থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন থেকে এ প্রতারক চক্র হাতিয়া উপজেলা সদরে একটি অফিস নিয়ে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে তারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডিএমসিসিএলএর অর্থায়নে এমএমসি বাস্তবায়নাধীন সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে ৫টি পদে প্রায় ৬’শ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরবর্তীতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার শেষে কথিত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পত্র প্রদান করেন। নিয়োগ পত্র গ্রহণ করার সময় প্রার্থীদের কাছ থেকে জামানত হিসাবে জনপ্রতি ২হাজার ৫শ টাকা আদায় করে। এ বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার বিকালে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় প্রতারক নিজাম উদ্দিনকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আটক প্রতারক স্থানীয় লোকজনকে প্রতারণার মাধ্যমে নিয়োগ দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে।

ইতোপূর্বে তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতারক চক্র তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে প্রতারণা, আটক ১

আপডেট সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০