ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৫৪ পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৯৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্কঃ

নারায়ণগঞ্জে ৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগেরই কোন উপসর্গ নেই।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চারজন পরিদর্শক, উপ-পরিদর্শক ও কনস্টেবলসহ জেলা পুলিশের ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা পুলিশ লাইন্স ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৪৯ জন ও বাকি পাঁচ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানার ভবনে প্রথম তলায় আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর এলাকায় অবস্থিত পৌর স্টেডিয়ামে ২০ শয্যা বিশিষ্ট আধুনিক সুবিধাসংবলিত আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৫৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পরিদর্শক, উপ-পরিদর্শক পর্যায়ের একাধিক সদস্য রয়েছেন। আক্রান্ত প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরও ১০ জনের প্রাথমিক অবস্থায় রিপোর্টে নেগেটিভ এসেছে। তবে তাদের এখনও আইসোলেশনে রাখা হয়েছে। পুনরায় পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ নিশ্চিত হলেই তাদের সুস্থ বলে ঘোষণা করা যাবে।এখন পর্যন্ত ২৫০ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। আমিও নমুনা দিয়েছি। এখনও রিপোর্ট আসেনি। আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমি সুস্থ আছি। তবে আমার গাড়িচালক করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৫৪ পুলিশ সদস্য

আপডেট সময় : ১০:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০