ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। দুর্নীতি, চারিত্রিক অধঃপতন, স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবক্ষয় রোধ করতে হলে রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শুক্রবার ঢাকায় আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির এই শীর্ষ নেতা। এসময় তিনি আরো বলেন, এই অবক্ষয় একদিনে সৃষ্টি হয় নি। দীর্ঘদিন ভুল জীবনব্যবস্থা চর্চার ফল এটি। আমাদের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারিক ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা- সবকিছু চলছে ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের উপর। এখানে উন্নত চরিত্র গঠন, নৈতিক ও মানবিক গুনাবলী বিকাশের কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষিত মানুষরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার, নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছে, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও বলাৎকার ও ধর্ষণের ঘটনা ঘটছে।

হেযবুত তওহীদের ইমাম বলেন, এই অন্যায়, অশান্তি, অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই রাষ্ট্রের আদর্শ পরিবর্তন করতে হবে। আল্লাহর দেয়া ঐশী আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি বলেন, হেযবুত তওহীদ মানুষের সামনে সেই সঠিক আদর্শ গ্রহণের প্রস্তাব তুলে ধরছে।

আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ। এসময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬