ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

নোয়াখালীতে ফোরলেন সড়ক বাস্তবায়নে সমহারে ভূমি অধিগ্রহনের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ৩৭৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা শহর মাইজদীর জয়কৃষ্ণরামপুর, ফকিরপুর, হরিনারায়ণপুর, গুপ্তাংক ও দত্তেরহাট এলাকার ফোরলেন সড়ক বাস্তবায়নে রাস্তার দুপাশে সমহারে ভূমি অধিগ্রহনের দাবি জানিয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সাথে নোয়াখালী ভিটি মালিক ও ব্যবসায়ী ফোরামের নেতৃত্বে দেখা করে এ দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী ভিটি মালিক ও ব্যবসায়ী ফোরামের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর বর্ণিক সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান, ভিটি মালিক ও ব্যবসায়ী ফোরাম নেতা সাংবাদিক অহিদ উদ্দিন মুকুল প্রমূখ।

এসময় ব্যবসায়ীরা জানান, শহরের প্রধান সড়কের পশ্চিম পাশে দীর্ঘ যুগের পর যুগ ধরে শত শত ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হাজার হাজার পরিবার তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি জেলা শহরের সুন্দর্য ধরে রেখেছে। অপর দিকে প্রধান সড়কের পূর্ব পাশে সরকারি খাস জমি পতিত রয়েছে। ওই জমি রেখে পশ্চিম পাশের ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে ফোরলেন সড়ক বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্ত বর্তমান প্রধান সড়কের দু-পাশ থেকে যদি সমহারে ভূমি অধিগ্রহন করে ফোরলেন বাস্তবায়ন করা হয়, তাহলে ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। একই সাথে শহরের সুন্দর্য অক্ষুন্ন থাকবে। ফোরলেন বাস্তবায়নে সড়কের দু-পাশ থেকে সমহারে ভূমি অধিগ্রহনের দাবি তোলেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে ফোরলেন সড়ক বাস্তবায়নে সমহারে ভূমি অধিগ্রহনের দাবি

আপডেট সময় : ০৮:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০