ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দু’দিন পর কবিরহাট থেকে উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ৬৯০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরি হওয়ার দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ কবিরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহাগকে (৪০) আটক করেন। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল হালিমের ছেলে।

গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাট বাজার এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।

নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামের মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে।

এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২ নং ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে নবজাতক শিশুর মা মোসাস্মৎ জুলেখা বেগম তার দুই দিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দু’দিন পর কবিরহাট থেকে উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১০:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১