ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

খাবারের বিল না দিয়ে হোটেল রেডিসন ব্লু’র ২০ তলা থেকে লাফ দিল যুবক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১০১১৯ বার পড়া হয়েছে

খাবারের বিল না দিয়ে হোটেল রেডিসন ব্লু’র ২০ তলা থেকে লাফ দিল যুবক!

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর ২০ তলা থেকে পড়ে মারা গেছেন আরিফ কবির (২৪) নামের এক যুবক। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র সূত্রে পুলিশ জানিয়েছে, আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হোটেলটির ২০ তলার রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে আরিফ লাফ দিয়ে আত্মহত্যা করেছে এমনটি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আরিফ যে টেবিলে বসে খাবার খেয়েছিল সেখানে কিছু খাবার রয়ে গেছে। তিনি ধীরে ধীরে নাশতা করছিলেন, সময় নিয়ে খাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তার কাছে খাবারের বিল চাইলে তিনি অস্বাভাবিক আচারন করেন একপর্যায়ে আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনা। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাবারের বিল না দিয়ে হোটেল রেডিসন ব্লু’র ২০ তলা থেকে লাফ দিল যুবক!

আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১