ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মনববন্ধন ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ৩২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের উদ্ভোধন করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার। এসময় কবিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ এনায়েত উল্লাহ, সাধারন সম্পাদক সাংবাদিক এ আর আজাদ সোহেল, সদস্য, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

পরে র‌্যালী বের হয়ে সোনাপুর-কবিরহাট প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনের সমিতির সদস্য, সততা সংঘের সদস্য সহ সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, প্রীজম বাংলাদেশের কর্মকর্তগন উপস্থিত ছিলেন।

এদিকে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক এ আর আজাদ সোহেল।

এছাড়াও বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী মেহবুবা আক্তার।

এসময় বক্তারা বলেন, দুর্নীতি হচ্ছে একটি মহামারী। এটাকে নির্মুল করা সম্ভব না হলেও প্রতিরোধ বা নিয়ন্ত্রন করা সম্ভব। জনসচেতনতাই পারে দুর্নীতিকে প্রতিহত করতে। আর এর জন্য আমাদের দরকার শুভবুদ্ধি, মুল্যবোধ, দেশপ্রেম ও চরম নৈতিকতার শিক্ষা গ্রহন করা।

অপর দিকে বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা গেইটে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন রোমন, সহকারি কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম’সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মনববন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১