সংবাদ শিরোনাম ::
জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫

পালিয়ে রক্ষা পেলনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৩৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত হেঞ্জু মিয়া (৫৯) উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকার সাহাবুল্যার দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আসামি হেঞ্জু মিয়া পেনাল কোডের ৩০২ ধারা মতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজা এড়াতে সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পালিয়ে রক্ষা পেলনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে কারাগারে

আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩