ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতুয়াবাগ বাজারের বাবুলের দোকানের সামনে স্থানীয় জনগণ তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করে। ওই সময় অস্ত্রধারী যুবক ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্রটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম তুহিন। পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

আপডেট সময় : ১০:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬