সারাদেশে ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন ও প্রতিবাদ
- আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৬৭৫ বার পড়া হয়েছে

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী সুবর্ণচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠন।
আরো পড়ুন: ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
২০ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার চরজুবিলী পাংখার বাজারে নিজেরা করি সংগঠনের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত প্রাইভেট শিক্ষক গ্রেফতার
মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশেরী নাসিমা খাতুন, উর্মি খাতুন, ফাহিমা খাতুন, কিশোর রাকিব, আলোচিত নির্যাতিত পারুল বেগম, আমেনা বেগম, হাসিনা বেগম, ভুমিহীন সমিতির উপজেলা সভাপতি আবুল কালাম মাষ্টার, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মোস্তফাকারি, ভূমিহীন নেতা সফিক উল্যাহ, পাংখার বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বাবুল, নিজেরা করি চরজব্বর অঞ্চল সন্ময়ক পরিতোষ দেবনাথ, চট্রগ্রাম বিভাগীয় সন্ময়ক খায়রুল ইসলাম।
আরো পড়ুন: মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় গলায় ফাঁস দিয়ে কিশোরী আত্মহত্যা
এসময় বক্তারা বলেন, সারাদেশে খুন, ধর্ষণ, নির্যানতন বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে আরো বেশী কাজ করতে হবে।
















