ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ৭৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ল্যাবের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
রবিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তাস্থ কলেজটির ৬ষ্ঠ তলায় এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, দু’টি ডেমো নমুনা টেস্টের মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩-৭দিন চলবে এ ডেমো টেস্ট। এরপর রোগীর নমুনা সরাসরি এ ল্যাবে পরীক্ষা করা হবে। প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা যাবে। নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের জেলাগুলোর করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রতিটি উপজেলা থেকে নমুনা সংগ্রহের পর নির্দিষ্ট এ্যাম্বুলেন্সে মেডিকেল কলেজে আসবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। কলেজে সরাসরি কোন নমুনা সংগ্রহ করা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০