ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

করোনায় আক্রান্ত চেচনিয়ার রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার রাষ্ট্রপতি রমজান কাদিরভকে করোনা সন্দেহে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ফ্লু সংক্রান্ত লক্ষণ দেখা দেওয়ার পর ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। এরপর চিকিৎসকদের পরামর্শে মস্কোতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার তার শরীরে ফ্লু সংক্রান্ত লক্ষণ দেখা দেখা দেয়। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার ডাক্তাররা পরামর্শ দেন মস্কোকে নিয়ে চিকিৎসা করানোর। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে তাকে মস্কোতে নিয়ে আসা যায়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৪৩ বছর বয়সী এই চেচেন নেতার করোনা হয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী কাদিরভের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণেই সন্দেহ করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন।

কাদিরভ এক সময় ছিলেন চেচেন বিদ্রোহী। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তার বাবা আতঁতায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপ-প্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হন।

মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার রয়েছে দারুণ সখ্যতা। সে কারণেই চেচনিয়া এখন রাশিয়ার প্রজাতন্ত্র। আর কাদিরভ চেননিয়ার শাসক।

যদিও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনেক অভিযোগ আছে। তবুও তিনি চেচনিয়ায় দারুণ জনপ্রিয়। তার নেতৃত্বেই যুদ্ধবিধ্বস্ত চেচনিয়া ধ্বংসস্তুপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনায় আক্রান্ত চেচনিয়ার রাষ্ট্রপতি

আপডেট সময় : ১০:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০