ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

পানিতে ডুবে সুবর্ণচরে ২বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৮৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে মো. মামুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টা ২০মিনিটের দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো. মামুন উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রবাসী ফরিদ মিয়ার বাড়ির শেখ ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে মামুন পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে এখন কেউ থানায় অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পানিতে ডুবে সুবর্ণচরে ২বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২