ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

নোয়াখালীতে মোবাইল গেমসে আসক্ত হয়ে প্রাণ গেল এসএসপি পরীক্ষার্থীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১০০০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে গভীর রাত পর্যন্ত ল্যাপটপ চালানোর জন্য মা বকা দেয়ায় অভিমান করে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২১ আগষ্ট) বিকেল ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর আশরাফুল ইসলাম (১৬) উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে বলছে, গভীর রাত পর্যন্ত ল্যাপটপ চালানোর কারণে গত শনিবার দিবাগত রাতে ওই কিশোরকে তার মা বকাঝকা করে। এ নিয়ে অভিমান করে রোববার ভোর রাতের দিকে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের দাবি, মোবাইল গেমসে আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য চাপ দেওয়ায় সে আত্মহত্যা করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে মোবাইল গেমসে আসক্ত হয়ে প্রাণ গেল এসএসপি পরীক্ষার্থীর

আপডেট সময় : ১১:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২