ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নোবিপ্রবিতে ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ২৯৪৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়নের কারণ ও নিরসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর ) সকালে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনারের আহ্বায়ক ড. আব্দুল কাইয়ূম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক সংকটে রয়েছে। কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিক সংকট আরও ঘনিভূত হয়েছে। আমাদের নিজেদের আরও সংযত হতে হবে, একই সঙ্গে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এ ধরণের সেমিনারের মাধ্যমে মুদ্রাস্ফীতি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোবিপ্রবিতে ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২