ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ হামের উপসর্গে নোয়াখালীতে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু খানাখন্দে ভরা সড়ক, এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩

ওষুধ, পুষ্টিকর খাবার ও অনুদান পেল হতদরিদ্র গর্ভকালীন নারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩১৬৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে হতদরিদ্র নারীদের মাঝে গর্ভকালীন জরুরী ওষুধ, পুষ্টিকর খাবার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজক্যাণ পরিষদ, পরিবার পরিকল্পনা সমিতি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা শহর মাইজদীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) মিলনায়তনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ২৪ জন নারীর হাতে গর্ভকালীন এসব জরুরী ওষুধ, খাদ্য সামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেন। তাদের প্রত্যেককে নগদ সমাজকল্যাণ অধিদপ্তরের অধীন সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৫০০ টাকা, এফপিএবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে পুষ্টিকর খাবারের একটি করে প্যাকেট এবং আয়রন, ক্যালশিয়াম ভিটামিনসহ গর্ভকালীন বেশকিছু জরুরী ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, এসব নারীদেরকে সরকারের হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প এবং পরিবার পরিকল্পনা সমিতির মাধ্যমে প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসবপরবর্তী সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

এ সময় জেলা প্রশাসক ব্যল্য বিয়ের কুফল তুলে ধরেন এবং সন্তানদের লেখাপড়া সহ অন্যান্য বিষয়ে অভিভাবকদেরকে নিয়মীত খোঁজখবর রাখার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে এফপিএবি নোয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ বলেন, এফপিএবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতি হতদরিদ্র নারীদের গর্ভকালীন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন ও এফপিএবি নোয়াখালী শাখার জেলা কর্মকর্তা ডা: নুরুল আলম লিটন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ওষুধ, পুষ্টিকর খাবার ও অনুদান পেল হতদরিদ্র গর্ভকালীন নারীরা

আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২