ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ১৫৬৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিক এমবি আলম (৫০) এর উপর জননী বাস কর্মচারীদের সন্ত্রাসী হামলা, মারধর ও তাকে শারীরীকভাবে লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় নোয়াখালী ট্রাফিক পুলিশ জননী বাসটিকে আটক করেছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। এদিকে জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও বাস শ্রমিকের বিচার দাবি করেন।

আহত সাংবাদিক এমবি আলম স্থানীয় সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক। তিনি জানান, শনিবার দুপুরে চাটখিল বাজার থেকে জননী বাস যোগে স্ব-পরিবারে মাইজদী আসার পথে হালিমা দিঘী নামক স্থানে বাসের একজন হেলপার মহিলা যাত্রীদের সাথে খারাপ আচরণ ও অতিরিক্ত ভাড়া নেয়। বিষয়টি তার নজরে আসলে তিনি বাস কর্মচারীর বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে বাস কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক এমবি আলমকে মারধর ও শারিরীক ভাবে লাঞ্চিত করে এবং পরবর্তীতে কিশোর গাংদের নিয়ে ফোনে ডেকে এনে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তার স্ত্রী সাংবাদিক পরিচয় দিলে বাস যাত্রীরা এ হামলার প্রতিবাদ করে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানালে তারা বাসটি আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বাস মালিকদের লোকজনকে আসতে বলা হয়েছে, অন্যথায় তাকে শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও বাস শ্রমিকের বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা

আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২