ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

টিকটকারদের ফাঁদে নোয়াখালীর ২ কিশোরী, ৫দিন পর ঢাকার থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৩৭০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সাথে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়।

এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায় নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সী শিক্ষার্থী, অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টা অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ কিশোরীকে রেখে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন এ কর্মকর্তা আরো বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

টিকটকারদের ফাঁদে নোয়াখালীর ২ কিশোরী, ৫দিন পর ঢাকার থেকে উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩