ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

দীর্ঘ দিন পলাতক থেকেও রক্ষা হলোনা ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৩৭৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার মো. হারুন (৪০) উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতল গ্রামের মোহাম্মদ অজিউল্লার ছেলে।

রোববার (৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুনের নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ ১৭ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হারুন।

গ্রেফতার এড়াতে এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দীর্ঘ দিন পলাতক থেকেও রক্ষা হলোনা ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামির

আপডেট সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩