ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ইয়াবা-মদ ও গাঁজা’সহ গ্রেফতার-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৪৭২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল দারোগা বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেল মো. হারুন (৩৮) নকু সর্দার বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো. জহির আহম্মদ (৩৫) ও আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়ির মৃত অজি উল্যার ছেলে দেলোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী কুসুম বেগম (৪৫) একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আজাদ হোসেন (২৫)।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান ও নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

র‌্যাব ও পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৪ মে) র‌্যাব উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল মিয়ার পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হারুন ও জহিরকে ৯ কেজি গাঁজা এবং দুটি বিদেশী মদ সহ গ্রেফতার করে। অপরদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি কুসুম, দেলোয়ার ও আজাদাকে ১হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ইয়াবা-মদ ও গাঁজা’সহ গ্রেফতার-৫

আপডেট সময় : ১১:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩