ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২১২৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসমাইল মেম্বারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনবাগ থানার পুলিশ।

গ্রেফতার ইসমাইল মেম্বার উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের চাঁনগাজী মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা, মারামারি সহ ৭ টি মামলা রয়েছে। বুধবার ভোরে সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩