ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

১০ কেজি গাঁজা’সহ গ্রেফতার নারী মাদক কারবারি

বেগমগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রোববার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জাহানারা বেগম (৫০) চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর এলাকার মৃত আবদুল হকের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার মাদক কারবারি জাহানারা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাসা থেকে একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ১ লাখ ৫০হাজার টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

১০ কেজি গাঁজা’সহ গ্রেফতার নারী মাদক কারবারি

আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩