ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেল রাজমেস্ত্রী

সুবর্ণচর প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ১১:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাটার সময় মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে ভেসে গেছে এক রাজমেস্ত্রী। একই সময়ে ভেসে যাওয়া তার বন্ধু শাহাবুদ্দিন (২৪) ও মোহন (২৩) কে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

পানিতে ভেসে যাওয়া যুবকের নাম আমির হোসেন (২৩)। সে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন।

শনিবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে ভেসে যায় ওই যুবক।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আসস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান । পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেন ঘটনার পর থেকে ছয় ঘন্টা নিখোঁজ রয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়রা নিখাঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেল রাজমেস্ত্রী

আপডেট সময় : ১১:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩