ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল

প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব । এ সময় ৩০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতার জয়নাল আবেদীন (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বড় হুজুরের বাড়ির রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকালে উপজেলার দাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ভিতরে রাখা অবস্থায় ৮টি আলাদা বান্ডেল থেকে ৩০ কেজি গাঁজা জব্দ এবং জয়নালকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবত কুমিল্লা থেকে গাঁজা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১

আপডেট সময় : ০৬:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩