ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‌্যালি ও শোকসভায় লাখো মানুষের ঢল

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে।

এমপি একরামের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুসারী নেতাকর্মিরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি একরামুল করিম চৌধুরী। এর আগে তার অনুসারী লাখো নেতাকর্মি নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র‌্যালি করেন।

এ সময় সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শোক সভায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের কিছু নেতাকর্মি বিএনপির সাথে রাতের বেলা গোপনে আঁতাত করে নৌকার বিরুদ্বে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকর্মিদের লক্ষ্য করে বলেন, আপনারা সতর্ক থাকবেন। আমাদের দেশরত্ন প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে আজ আপনাদের দাম আছে। নচেৎ আপনাদের কোন মূল্য থাকবে না। আমেরিকা ও এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। তিনি পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‌্যালি ও শোকসভায় লাখো মানুষের ঢল

আপডেট সময় : ০৪:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩