ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

মওদুদের স্ত্রী হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত: কাদের মির্জা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বেেলছেন, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের স্ত্রী হাসনা মওদুদ বলেছেন, সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এ বক্তব্যের জন্য হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।

এ সময় তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানান ।

সোমবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ২১ আগস্টের মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। কিন্তু আমি এ সমাবেশ থেকে বলবো তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। তা না হলে নিহত ২৪ জনের পরিবারসহ জাতি এ বিচার পাবে না।

মেয়র মির্জা বলেন, ২১ আগস্ট খুনিরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বকে বিলীন করে দিতে চেয়েছিল। নেতারা মানববর্ম দিয়ে নেত্রীকে বাঁচিয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদেরও সেদিন রক্তাক্ত হয়েছিল। আর বিএনপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে দিয়ে জজমিয়া নাটক সাজিয়েছে।

জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আলেম-ওলামা ছিলেন। কিন্তু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হলেও আমাদের দলের কেউ কেউ তার জন্য দরদ দেখাচ্ছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন যা হয়েছে আমরা সন্তুষ্ট। তবে কিছু ক্ষেত্রে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ছে আর কমছে, বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী আপনি কোথায়? বিএনপি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঢাকায় ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এসব দেখতে হবে। ভারত-আমেরিকা কি বললো তা শোনার দরকার নেই। আমাদের দেশে কে নেতৃত্ব দেবে আর কে সরকার গঠন করবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণের সমস্যাগুলো দ্রæত সমাধান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মওদুদের স্ত্রী হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত: কাদের মির্জা

আপডেট সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩