ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধিঃ

দখলদার ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার হারিছ চৌধুরী বাজার অবস্থিত সকল মসজিদের মুসল্লিগন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অংশ নেয়।

বায়তুশ শরফ মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু। মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে একই দাবীতে বাদ জুম্মা উপজেলার মডেল মসজিদসহ, চররজব্বর, চরবাটা, মোহাম্মদপুর, চরক্লার্ক ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিগন ও তৌহিদী জনতা।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরাইলি পণ্য বয়কটসহ বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩