ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বাড়িতে ঢুকে তরুণের হাত-পায়ের রগ কাটল কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে বেলাল হোসেন ওরফে সাকিব (২০) নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাচিহাটা গ্রামের হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আহত সাকিব একই গ্রামের হাওলাদার বাড়ির মুহম্মদ শহীদুল ইসলামের ছেলে। সে স্থানীয় সুলতানপুর স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার কাচিহাটা গ্রামের মো. তামিম (১৯) মো. জাকির হোসেন (১৮) ও সাকিব (২০) সহ অজ্ঞাতনামা কয়েকজন একই গ্রামের শাহাদাত হোসেন সাপিম (২০) নামে এক তরুণকে গুলি করে বলে অভিযোগ করেন তারেক ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে সাপিম অনুসারী তারেক বাহিনীর প্রধান তারেক ও শান্তসহ ১০-১২জন সাকিবের বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা সাকিবকে বাথরুম থেকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাপিম ও তারেকের মুঠোফোনে কল দেওয়া হলে ফোন ব্যস্ত পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাড়িতে ঢুকে তরুণের হাত-পায়ের রগ কাটল কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা

আপডেট সময় : ১০:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪