ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

৫ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ২ টি পিস্তল, ২ টি এলজি, ১ টি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শট গানের কার্তুজ, ২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩ টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়ননের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি শিপন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

৫ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার যুবক

আপডেট সময় : ০৯:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪