ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

চলন্ত মোটরসাইকেলে হামলা, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. বেলাল উদ্দিন (৪৫) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও একই ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাদিরা সুইচ এলাকায় এই ঘটনা ঘটে।

জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুররব সাহারাজ মিয়া বলেন, বেলাল দুপুরে তার ওয়ার্ডের নিমতলী এলাকায় দাওয়াত খেতে যায়। এরপর মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার কাদিরা সুইচ এলাকায় পৌঁছলে একই ওয়ার্ডের জুয়েল (৩২) ও তার ভাই সোহেল (৩০) তাদের সাঙ্গপাঙ্গরা তাকে চলন্ত মোটরসাইকেলের ওপর হামলা করে। ওই সময় তারা তাকে পিছন দিক থেকে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী।

নিহতের পিতা আব্দুল মালেক মিস্ত্রি অভিযোগ করে বলেন, আমার ছেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জুয়েল ও সোহেলের ওয়ার্কশপ দোকানের সামনে পৌঁছলে তারা আমার ছেলেকে পিছন থেকে মাথায় কুপিয়ে হত্যা করে। আমি আমার ছেলেরা সারা জীবন বিএনপি করছি। এটাই আমাদের অপরাধ। এর আগেও জুয়েল ও তার লোকজন আমার ছেলেকে মারধর করে তার দোকান তালা মেরে মালামাল সব লুট করে নিয়ে যায়। এছাড়াও স্থানীয় সেন্টার বাজার থেকে আমার ছেলেকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যায়। আমার নাতিকে পিটিয়ে পঙ্গু করে দেয়। আমার ছেলেরা তাদের মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে চারজন ছেলে বিদেশ চলে গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চলন্ত মোটরসাইকেলে হামলা, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪