ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

পানিতে ভেসে আসা লাশের কোমরে থাকা মুঠোফোনে মিলল তরুণের পরিচয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল বাশার (২২) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দুধনই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বরলা গ্রামের একটি বিল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার সময় তার পরিহিত লুঙ্গির কোচ থেকে একটি মোবাইল পাওয়া যায়। পরে ওই মোবাইলের সূত্র ধরে তার পরিচয় যাওয়া যায়।

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী আরও বলেন, সে এখানে শ্রমিক হিসেবে বিভিন্ন কাজ করত। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে বন্যার পানিতে মাছ ধরতে গেলে পানির স্রোতের কবলে পড়ে হয়তো মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পানিতে ভেসে আসা লাশের কোমরে থাকা মুঠোফোনে মিলল তরুণের পরিচয়

আপডেট সময় : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪