ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৪২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাক চাপায় রাহুল নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জিহারুল ইসলাম রাহুল (১৭) উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে মোটরসাইলেটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১০:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪