ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কবিরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে এক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির মৃত মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি আঁচ করতে পারে। পরবর্তীতে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে ঢুকতে চেষ্টা করে। তাৎক্ষণিক ইমাম তার মুঠোফোন থেকে আশপাশের লোকজনকে কল করে চোরের বিষয়টি জানায়। মুহূর্তেই এলাকার লোকজন বেরিয়ে আসলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোরকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের গণধোলাইয়ে চোর গুরুত্বর আহত হন। পরে সকালে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানায়, বেচু খুঁটিনাটি চুরি করত, বড় ধরণের কোন চুরির সাথে জড়িত ছিলনা। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল বলেও জানা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু। তখন ওই দোকানে কেউ ছিলনা। স্থানীয়রা টের পেয়ে ঘেরাও ঘরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫