ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

স্পোর্ট ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বুধবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আরো পড়ুন: তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ন্যাটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অপ্রতিরোধ্য এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। তারা জিতেছে ৭ ম্যাচের সবকটিতে। দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী দলটি। গতবারের রানার্সআপরা সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে রাশিয়া

অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, কলকাতার মাঠে সেই হারের আজ প্রতিশোধ নিতে মরিয়া মিচেল স্যান্টনারের দল। দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

আরো পড়ুন: বাংলাদেশ সফরে পাকিস্তানের দল, সবকিছু ঠিক থাকলে খেলবে সিরিজ

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬