ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্বামী পরিত্যক্ত নারী ও মেয়েকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন সুবর্ণচরে আওয়ামী সন্ত্রাসী মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন এ কেমন শত্রুতা কলা গাছের সঙ্গে? অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণচরের রিফাত সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার, একই কবরস্থানে চারজনের দাফন সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু নোয়াখালীতে বন্ধুর বিয়েতে অকটেন উপহার হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ?

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ছেলে

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মস্থল থেকে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত মন্ডল (২৩) নামে এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: অ্যালানের সেঞ্চুরি ফাইনালে নিউজিল্যান্ড

বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন। এর আগে, মঙ্গলবার ৩ মার্চ রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

নিহত প্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে। তিনি সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে (অগ্নিনির্বাপক কর্মি) হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন: তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ন্যাটো

নিহতের সহকর্মীরা বলেন, বাড়িতে যাওয়ার সময় ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের ছবি দিয়ে প্রান্ত লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” বাড়িতে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান মুগ্ধ এবং বাবা-মা। প্রান্ত ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার একটি বড় বোনও রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে রাশিয়া

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন আরও বলেন, কয়েক দিন ধরে প্রান্তের বাবা অসুস্থ ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি পাঁচ দিনের সিএল ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বরিশালের উজিরপুরের ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রান্তকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ছেলে

আপডেট সময় : ১২:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬