ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে জায়গা নিয়ে বিরোধের জেরে বসত বাড়িতে হামলা, শতাধিক গাছ কর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ৫৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের ঝর্ণার বাড়িতে জায়গা নিয়ে বিরোধের জেরধরে বসত বাড়িতে হামলা ও শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার সালাউদ্দিন’র নামে। এঘটনায় সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে ও সরজমিনে গিয়ে জানাযায়, অভিযুক্ত সালাউদ্দিন পাশবর্তী এলাকার হইলেও সে উৎশৃঙ্খল ও লাঠিয়াল প্রকৃতির হওয়ায় দীর্ঘদিন যাবত তাদের বাড়ির জায়গা নিয়া অযথা বিরোধ করে আসছে। এঘটনার পূর্বেও তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে তাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা চালান। তারই জেরধরে গত ১০ জুন বেলা ১১টার দিকে পাশবর্তী এলাকার সামছল হক মাঝির ক্যাডার বাহিনী নিয়ে এসে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের বসত বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিতে এলে ঝর্ণা বেগম (৪০), কামাল উদ্দিন (৪০), নজরুল ইসলাম (৩০), করিম (২৮) ও লিটন (২৪) নামের ৫জন আহত হন। আহতের মধ্যে ৪জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে আসে এবং গুরত্বর আহত আবস্থায় ঝর্ণা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

জানতে চাইলে আহত কামাল উদ্দিন জানান, দীর্ঘ ৫০ বছর যাবত আমরা এই জায়গায় বসবাস করে আসতেছি তারা জাল কাগজ করে এখন আমাদেরকে উচ্ছেদ করার চেষ্ট করছে। এসময় হোসনেআরা নামের এক বৃদ্ধা জানান, এই জায়গা চর জাগার পর থেকে এখানে আমরা বসবাস করে আসছি এখন তারা আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তারা এসে আমার ছেলে মেয়েকে মারধর করে আমাদের প্রায় ১শর উপরে গাছ কেটে ফেলে গেছে। এঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় নুর ইসলাম জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফার ভাই সালাউদ্দিন সন্ত্রাসী বাহিনী ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে এ অসহায় পরিবারের উপর হামলা চালায় এবং তাদের ১শ’র উপরে গাছ কেটে চলে যায়।

অভিযোগের বিষয় জানতে চাইলে সালাউদ্দিন জানান, তারা বেআইনী ভাবে তার জায়গা ভোগ দখল করে আসছে। এর আগেও কয়েকবার বৈঠক হয়েছে তারা কোন সিদ্ধান্তই মানছেনা এবং আমার কাগজপত্র বৈধ থাকার পরও জায়গা ছাড়তে রাজিনা। তারা নিজেরা গাছ কেটে এখন আমাদের পাসানোর চেষ্টা চালাচ্ছে।

এ ঘটানার বিষয়ে জানার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবুকে ০১৭২৯১২৮০৩৬ এই নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।

ঘটনার বিষয় জানতে চাইলে মুঠোফোনে সুধারাম থানার এএসআই আরিফ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে যাবতীয় ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে জায়গা নিয়ে বিরোধের জেরে বসত বাড়িতে হামলা, শতাধিক গাছ কর্তন

আপডেট সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০