ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

মতবিনিময়সভা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে মেয়র মির্জার অনুরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৬৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও দোয়ার আয়োজন নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ করেন তিনি।

বিবৃতিতে মেয়র আবদুল কাদের মির্জা জানান, যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩ মে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ে শীর্ষক মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সরকারি দপ্তর প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় সরকারের নির্দেশনা অনুযায়ী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ সকলকে অবহিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে করোনা মোকাবেলায় আমাদের করণীয়, ধানকাটা মৌসুমে শ্রমিক সংকট নিরসন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালনসহ স্বচ্ছতার সাথে সকলকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়। পরে মহান আল্লাহ তায়া’লার দরবারে সকলের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

কিন্তু এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সরকার বিরোধী চক্র বিরুপ মন্তব্য করেন, যাহা অনভিপ্রেত ও অনাকাঙ্খিত। এ বিষয়ে সংবাদ প্রকাশে বা লেখনীর ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধও করেন মেয়র আবদুল কাদের মির্জা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মতবিনিময়সভা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে মেয়র মির্জার অনুরোধ

আপডেট সময় : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০