ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে সিএনজি চোরচক্রের ৭সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ২১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সাত জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার বারোইচাতল এলাকার রুহুল আমিনের ছেলে আলী আহমম্মদ (২১), একই এলাকার মো লিটনের ছেলে মিজানুর রহমান (২৩), আবুল বাসারের ছেলে নিজাম উদ্দিন (৩০), মো. হানিফের ছেলে তছিবুর রহমান (২২), চৌধুরী মিয়ার ছেলে আবু বক্কর (২৫), মোহাম্মদ আলমের ছেলে নূরুল হক (২১) ও দক্ষিণ ফাজিলপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে আজাদ (৩১)।
সুধারাম মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল আলম জানান, গত ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত সিএনজি চোর চক্রের সদস্যরা বেগমগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে। পরে তারা সিএনজিটি জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর বাজারে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হাকিমপুর বাজারে অভিযান চালিয়ে সিএনজিসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের প্রদান সদস্য আজাদকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়–য়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। ঘটনায় শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে সিএনজি চোরচক্রের ৭সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০