ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে ভূয়া এনএসআই কর্মকর্তা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ৩৮১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হয়রানির অভিযোগে এনএসআই নোয়াখালী ও সোনাইমুড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে এনএসআই’এর একটি ভূয়া পরিচয় পত্র ও একটি নিয়োগপত্র উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাহতলী গ্রামের ছানা উল্যার ছেলে।
এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, আটককৃত শরিফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার  জয়াগ, নদানসহ বিভিন্ন স্থানে নিজেকে এনএসআই’এর বড় কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, হুমকি ধমকি ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশের সহযোগিতায় থানারহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হামজা বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে ভূয়া এনএসআই কর্মকর্তা আটক

আপডেট সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০