ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

নোয়াখালীতে ফের লকডাউন বিরোধী বিক্ষোভ ব্যবসায়ীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ৬১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে লকডাউন বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ী ও কমর্চারীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার এলাকায় ওই বাজারের ২ শতাধিক দোকান মালিক ও কর্মচারীরা মিলে এ বিক্ষোভ সমাবেশ করে। লকডাউনে দোকানপাট ও শপিং মল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে তারা এই বিক্ষোভ করে।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বাস্থ্যবিধি মানব, দোকানপাট খুলব’।

ব্যবসায়ী ফয়সাল জানান, গত বছরের লকডাউনে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ঈদের আগে লকডাউন থাকলে তাদের ব্যবসায় ধস নামবে। তাদের কথা, ‘সবই চলছে। সবাই রাস্তায়। তাহলে আমরা কেন লকডাউনের শিকার হব? শুধু আমাদের ওপর নিষেধাজ্ঞা কেন?’ ব্যবসায়ীরা বলছেন, সারা বছর ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসার পরিকল্পনা করেন। এ সময়ই সবচেয়ে বেশী বিক্রি হয়।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, সোনাইমুড়ী বাজার এলাকায় ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ সম্পর্কে তিনি কিছু জানেননা।

উল্লেখ্য, এর আগে লকডাউনের প্রথম দিনে গতকাল সোমবার জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা লকডাউন বিরোধী বিক্ষোভ সমাবেশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে ফের লকডাউন বিরোধী বিক্ষোভ ব্যবসায়ীদের

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১