ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

সুবর্ণচরে তিন চিকিৎসকের করোনা, হাসপাতাল লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৬৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও একজন কর্মচারী নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। এরআগে আরও একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন। ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষনা করেছে স্বাস্থ্য প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতলটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সেটির তিন চিকিৎসক ও একজন কর্মচারী নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে ওই হাসপাতালের ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি লকডাউন থাকবে।
এদিকে জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪জন। যার মধ্যে সোনাইমুড়ীতে মৃত এক ব্যক্তির মেয়ে ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। বেগমগঞ্জে রয়েছেন দুই জন।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যাঃ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯০জন। বেগমগঞ্জে ১০৬জন, সদরে ১৬জন, কবিরহাটে ২০, চাটখিলে ১৬, সোনাইমুড়ীতে ১৫জন, হাতিয়ায় ৫জন, সেনবাগে ২জন, কোম্পানীগঞ্জ ৫ ও সুবর্ণচর উপজেলায় ৫জন। এদের মধ্যে মারা গেছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক। সুস্থ হয়েছেন ১৯জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুবর্ণচরে তিন চিকিৎসকের করোনা, হাসপাতাল লকডাউন

আপডেট সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০