ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ২৮৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ সংস্থার সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনে ভোট দেন সদস্যরা। এর আগে ২০১২ সালে এই দায়িত্ব পালন করেছিলো বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এই পদের জন্য নির্বাচিত প্রথম নারী। আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। মিশরের কাছ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকার পরামর্শক সংস্থা যা সংঘাতপূর্ণ দেশসমূহকে তাদের অনুরোধে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে থাকে। এর লক্ষ্য হলো অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নের মাধ্যমে সংঘাত রোধ করা।
২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যসহ ৩১। বাকিদের মধ্যে রয়েছে শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী প্রথম পাঁচটি দেশ ও আর্থিকভাবে সবচেয়ে বেশি অবদান রাখা পাঁচটি দেশের আরও মোট ১০ সদস্য।
উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্তমানে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠিয়ে থাকে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২