ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে ফের সংঘর্ষ চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ২৯৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউমার্কেটে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় নিউমার্কেটের ব্যবসায়ীরাও রাস্তায় নেমে আসে। তারাও পাল্টা ধাওয়া দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের। এসময় উভয়পক্ষর হাতেই দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়।

চন্দ্রিমা উদ্যানের সামনে থেকে ব্যবাসীয়রা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কলেজের গেটের সামনে থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। দুই পক্ষই ধাওয়া-পাল্টা ধাওয়ায় মারমুখী অবস্থানে রয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এদিকে মধ্যরাতে সংঘর্ষের পর ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে ফের সংঘর্ষ চলছে

আপডেট সময় : ১১:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২