ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ৭৩৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার রিভারস প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
শনিবার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে এসব ব্যক্তি পুড়ে মারা যান বলে সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
অবৈধ তেল রাখার এ ডিপোতে আগুনে পুড়ে যাওয়া শতাধিক এসব ব্যক্তিকে শনাক্ত করার উপায়ই নেই বলে জানিয়েছেন রিভারস প্রদেশের পেট্রোলিয়াম রিসোর্সেস কমিশনার গুডলাক ওপিয়াহ।
ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডভোকেসি সেন্টার জানিয়েছে, বিকট এ বিস্ফোরণে তেল কেনার জন্য লাইনে থাকা অনেকগুলো গাড়িও পুড়ে গেছে।
পাইপলাইন থেকে তেল চুরি করে পরিশোধনের এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে স্থানীয় কর্তৃপক্ষ অভিযান শুরু করলেও খুব বেশি সফলতা আসেনি।
এরমধ্যেই গত বছরের অক্টোবরের বড় একটি বিস্ফোরণের পর এ দুর্ঘটনার খবর এল।
সরকারি হিসেবে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় লাইনে ছিদ্র করে বা কেটে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল চুরি হয়, যা উৎপাদনের ১০ শতাংশ।
রয়টার্স লিখেছে, দারিদ্রপীড়িত তেল সমৃদ্ধ নাইজার উপত্যকায় সাম্প্রতিক সময়ে অবৈধ তেল পরিশোধন একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এতে প্রায়ই মারাত্মক সব দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। বেকারত্বের কারণেই এমন ঝুঁকির পথ বেছে নিতে দেখা যায় সেখানে।
তেল ক্ষেত্র থেকে বৃহৎ তেল কোম্পানিগুলোর জালের মত বিস্তৃত পাইপলাইনগুলো থেকে চুরি করে এসব তেল অবৈধ ডিপোগুলোর ট্যাংকারে নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো পরিশোধন করে তেল জাতীয় বিভিন্ন পণ্য প্রস্তুত করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজ করতে গিয়ে প্রায়ই ভয়ানক এমন দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক

আপডেট সময় : ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২