ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক দিনের ব্যাবধানে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের আরো এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।

নিহত সুমন জেলার বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়াারীশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে এবং সুমন দুই সন্তানের জনক ছিলেন ।

স্থানীয়রা জানায়, সুমন গত ১৫ বছর দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে । গত ১ বছর আগে দেশ থেকে এসে ঘুরে যান তিনি । বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত তার দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় । এতে মাথায় ও গাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমন মারা যায়। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মিদের থেকে শুনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬