সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় মামা ভাগ্নেসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ১৪১১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সখীপুর উপজেলার বাটাজোর সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আ. সালামের ছেলে সাকিবের (২০) পরিচয় মিলেছে।

সখীপুর থানার এসআই মো. মনির বলেন, তারা সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে বাটাজোড় বাজারে নিজেদের দোকানে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সেবা লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরোহী মারা যান।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় মামা ভাগ্নেসহ নিহত ৩

আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২